ফিলিস্তিনিদের হামলায় মার্কিন নাগরিক সহ অন্তত ৫ ইসরাইয়িলি নিহত হয়েছে। তেল আবিব শহরের কাছে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে ২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার তেল-আবিব শহরের একটি দোকানে এ ঘটনা ঘটে।
এরআগে পশ্চিম তীরের ইহুদি অধ্যুষিত এতজিওন ব্লকে গুলির ঘটনায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এ সময় এক হামলাকারি ফিলিস্তিনি ও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
পরে হামলাকারীকে আটক করে সাধারণ জনতা। পুলিশ ওই হামলাকারীর সহযোগীদের খুঁজছে। ২৪ বছর বয়সী ওই হামলাকারী পশ্চিম তীরের ডুরা গ্রাম থেকে এসেছে বলে পুলিশ জানান।






