বাংলাদেশ

ফিলিস্তিন জনগণের নামে চাঁদা না তুলতে দূতাবাসের সতর্কতা

ফিলিস্তিনের জন্য চাঁদা না তোলার জন্য দূতাবাসের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের জন্য চাঁদা না তোলার বিষয়ে দূতাবাসের সতর্কতা সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য এক সতর্কবার্তা দিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। ফিলিস্তিনে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে কিছু মানুষ ফিলিস্তিনি জনগণের নামে নিজেদের উপকারের জন্য চাঁদা আদায়ের চেষ্টা করছেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ১০ অক্টোবর ঢাকার দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো হয়, চলমান সঙ্কটের কারণে কিছু ব্যক্তি ফিলিস্তিনি জনগণের নামে নিজেদের উপকারের জন্য চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তারা জানায়, বাংলাদেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের অনুমতি নেই।

এতে আরও বলা হয়, আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের সন্দেহজনক এমন অনুদান চাওয়া ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। যেকোন বিষয়ে জানার জন্য আমাদের অফিসিয়াল দূতাবাসের ইমেইল এবং ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন।
ইমেইল: pemnews.dhk@gmail.com

বিষয়:ইসরাইল-ফিলিস্তিন ইসরাইল-ফিলিস্তিনি সংঘর্ষ বাংলাদেশ - ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…