ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাসম মস্কোর এই সিদ্ধান্তকে দু:খজনক বলেছে।
তবে রাশিয়া সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিলেও বাল্টিক সংযোগকারী পাইপলাইনের মাধ্যমে অন্যান্য উৎস থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ইউক্রেনের সহায়তায় ১৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন জি-সেভেন নেতারা।
অন্যদিকে রাশিয়ার ওপর সাইবার হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে এটিকে রাশিয়ার বিরুদ্ধে তথ্য যুদ্ধ বলেছেন পুতিন।
রুশ হামলায় ইউক্রেনের শিল্পাঞ্চল দনবাস ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় লুহানস্কের লাইসিচানস্ক এবং সেভেরোদোনেতস্ক শহরে রুশ বাহিনীর হামলায় নিহত ১৩। স্কুলে গোলাবর্ষণে ৩জন নিহত হয়েছে।










