চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। সক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়া দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে ঢাকার ৪ জায়গায় ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট রাখা হবে।

এর আগে রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান ও দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহবায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), জেলা প্রশাসক, ঢাকার প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার আব্দুর আহাদ ও মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া।

কমিটি ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্ত করে সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবে এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যুর ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার থাকা ২৫টি প্রাণ।

ট্যাগ: অগ্নিকাণ্ডআসাদুজ্জামান খান কামালএফ আর টাওয়ারফায়ার সার্ভিসবনানীস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফরান নিশো এবার অন্যরকম ‘পুলিশ অফিসার’

পরবর্তী

বনানী অগ্নিকাণ্ডে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

পরবর্তী
আগুন-সতর্ক

বনানী অগ্নিকাণ্ডে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

উড়ন্ত হাতি আসছে বাংলাদেশে!

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT