কলকাতার ‘নবদিশা – ২০১৮’ নৃত্য উৎসবে রবিন্দ্রনাথের ইংরেজি কবিতাগুচ্ছ ‘ফায়ার ফ্লাইজ’ অবলম্বনে সেই নামেরই নৃত্য প্রযোজনা পরবিশেন করতে যাচ্ছে বাংলাদশেরে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’।
অনুষ্ঠানটির আয়োজন করছেন কলকাতার ‘উপাসনা নৃত্য কেন্দ্র’। আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় এই নৃত্য প্রযোজনা পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের ‘সাধনা’।
‘ফায়ার ফ্লাইজ’ এর নৃত্য পরিচালনা করেছেন অমিত চৌধুরি। পরিকল্পনায় মার্কিন নৃত্যশিল্পী কোর্টনি সাটো, সংগীত পরিচালনায় নির্ঝর চৌধুরী এবং শৈল্পিক নির্দেশায় লুবনা মারিয়াম।
‘সাধনা’ এটি প্রথম মঞ্চস্থ করে মার্চ ২০১২ সালে। সেই বছরই দিল্লীতে মঞ্চায়ন করে সাধনা বিপুল প্রশংসা অর্জন করে।
‘ফায়ার ফ্লাইজ’ জাপানি হাইকু আঙ্গিকে লেখা। কবি জাপানি ভক্তদের হাত পাখায় প্রথম লিখতে আরম্ভ করেন এই কবিতাগুলো।








