বিনোদন

প্রিয়াঙ্কার বায়োপিকে অভিনয় করতে চান হারনাজ!

দুটি তরুণী সুন্দরী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি তরুণী সুন্দরী হাসিমুখে ছবি তুলছেন, একজন কালো পোশাক পরেছেন, অন্যজন হালকা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্স ২০২১ এর মুকুট জিতে নিয়েছেন ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। আর এর মধ্য দিয়েই ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো ভারতের।

ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, লারা দত্তের মতো হারনাজও কি অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন?

এমন প্রশ্নের জবাবে হারনাজ জানান, “আমার অভিনয় দক্ষতা বড় পর্দায় দেখানোর জন্য মুখিয়ে রয়েছি।”

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের আইকন মানেন হারনাজ। এর আগে একাধিক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তিনি।

আর এবার বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে হারনাজ জানিয়েছেন, অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার বায়োপিকে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। কারণ, প্রিয়াঙ্কার জার্নি অনুপ্রেরণা দেয় তাকে। এইরকম লক্ষাধিক মানুষের প্রেরণা প্রিয়াঙ্কা, মন্তব্য হারনাজের।

ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করে যখন মুকুট জিতেছেন হারনাজ, ঠিক সেই সময় নেটমাধ্যমে ভাইরাল হয় হারনাজের একটি ভিডিও। যেখানে হারনাজকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে প্রশংসা করতে শোনা যায়। ভিডিওটি ছিল হারনাজের মিস ডিভা ২০২১ খেতাব জেতার ঠিক পরের।

ভিডিওতে হারনাজ বলেছিলেন, ‘আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই আমি সব সময় প্রিয়াঙ্কাকেই বেছে নেব।’

বিষয়:অভিনয় প্রিয়াঙ্কা চোপড়া বলিউড হারনাজ সান্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…