চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগে মাশরাফি-মুশফিকের ‘প্রথম দেখা’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:২৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দুজনে কতবার একসঙ্গে, একই দলে খেলেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু কখনও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একই দলে দেখা হয়নি। সেই অপেক্ষা এবার ফুরাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।

দলবদল করতে এসে মুশফিকুর রহিম নিজেই দিলেন এই তথ্য, ‘প্রথমবার এটা। মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলতে পারা আমার জন্য অনেক গৌরবের। আশা করব যেন স্মরণীয় হয়ে থাকে।’

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগেই মাশরাফি কলাবাগান ছেড়ে রূপগঞ্জে নাম লেখান। সিরিজ শেষ করে দেশে ফিরে রোববার মিরপুরে আনুষ্ঠানিকভাবে মোহামেডান ছেড়ে রূপগঞ্জে চলে আসেন মুশফিক।

Banglabid

এই দুই ক্রিকেটারের মধ্যে অধিনায়কত্ব কে করবেন সে সিদ্ধান্ত এখনও হয়নি। তবে ক্লাব সূত্রে জানা গেছে মাশরাফি-মুশফিক নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।

প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে ব্যাটে রান পেয়ে আসছেন মুশফিক। বাংলাদেশ দলে সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভাল হওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের উপর যে প্রত্যাশা অনেক বেশি থাকবে সেটি স্বীকার করলেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, ‘উন্নতির কোনও শেষ নেই। যেখানেই খেলি চেষ্টা করি পারফরম্যান্স দিয়ে দলে থাকার। বাংলাদেশ দল এখন খুব ভাল পারফরম্যান্স করছে। এটা ভাবতে ভাল লাগে যে প্রত্যাশা আগের চাইতে অনেক বেশি থাকবে। হয়ত সবাই চাইবে যেন আরও ভাল খেলি। এটা অন্যরকম চ্যালেঞ্জ।’

কিপিং করবেন কী না-এমন প্রশ্নে মুশফিক বললেন, ‘তাতো অবশ্যই।’

Reneta

পরক্ষণেই মুচকি হাসি, ‘ম্যানেজমেন্ট যদি না চায় তাহলে ভিন্ন কথা।’

কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি-মুশফিকদের সঙ্গে আছেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফরা। তরুণদের মধ্যে আছেন হাসানুজ্জামান, পিনাক ঘোষ, ইয়াসির আলি জাভেদের মতো তরুণরা।

১২ এপ্রিল শুরু হবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমদিন মাঠে গড়াবে তিন ম্যাচ। আজই সূচি চূড়ান্ত হওয়ার কথা। লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সূত্রে জানা গেছে, ফতুল্লায় উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে আসা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

লিজেন্ডস অব রূপগঞ্জ দল: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মো: নাঈম ইসলাম, মো: শরিফ, পিনাক ঘোষ, হাসানু্জ্জামান, খন্দকার মোঃ সায়েম, মোঃ মাহমুদুল হাসান, দেওয়ান সাব্বির আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, হামিদুল ইসলাম, আশিক হাসান ও এজাজ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমুশফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাশকতার অভিযোগে খালেদার দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

পরবর্তী

তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমছে

পরবর্তী

তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT