স্পোর্টস

প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি

প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি

শ্রীলঙ্কা সফরে থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা দলবদলে অংশ নিয়েছেন দেশে ফিরে। সোমবার শেষ হয়েছে তাদের দলবদল। এবার লিগ শুরুর অপেক্ষা। বুধবার মাঠে গড়াবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। শুরুর দিনেই মাঠে গড়াবে প্রথম রাউন্ডের তিন ম্যাচ।

ফতুল্লায় আবাহনী-খেলাঘর ম্যাচের আগে হবে উদ্বোধনীর আনুষ্ঠানিকতা। বাকি দুটি ম্যাচ বিকেএসপি’তে। সেখানকার তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর খেলবে পারটেক্সের বিপক্ষে। চার নম্বর মাঠে রূপগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স।

প্রথম রাউন্ডের বাকি তিন ম্যাচ ১৩ এপ্রিল। যেদিন মুখোমুখি হবে ভিক্টোরিয়া-শেখ জামাল (ফতু্ল্লা), মোহামেডান-গাজী গ্রুপ (বিকেএসপি-৩), প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রীড়া চক্র (বিকেএসপি-৪)।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ এপ্রিল। আর তৃতীয় রাউন্ড ২০ ও ২১ এপ্রিল।

রাউন্ড-১
আবাহনী-খেলাঘর (১২ এপ্রিল, ফতুল্লা)
প্রাইম দোলেশ্বর-পারটেক্স (১২ এপ্রিল, বিকেএসপি-৩)
রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন (১২ এপ্রিল, বিকেএসপি-৪)

ভিক্টোরিয়া-শেখ জামাল (১৩ এপ্রিল, ফতুল্লা)
মোহামেডান-গাজী গ্রুপ (১৩ এপ্রিল, বিকেএসপি-৩)
প্রাইম ব্যাংক-কলাবাগান (১৩ এপ্রিল, বিকেএসপি-৪)

রাউন্ড-২
আবাহনী-পারটেক্স (১৭ এপ্রিল, বিকেএসপি-৩)
প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন (১৭ এপ্রিল, ফতুল্লা)
লিজেন্ড অব রূপগঞ্জ-শেখ জামাল (১৭ এপ্রিল, বিকেএসপি-৪)

ভিক্টোরিয়া-গাজী গ্রুপ (১৮ এপ্রিল, ফতুল্লা)
মোহামেডান-কলাবাগান (১৮ এপ্রিল, বিকেএসপি-৪)
প্রাইম ব্যাংক-খেলাঘর (১৮ এপ্রিল, বিকেএসপি-৩)

রাউন্ড-৩
আবাহনী-ব্রাদার্স (২০ এপ্রিল, ফতুল্লা)
প্রাইম দোলেশ্বর-শেখ জামাল (২০ এপ্রিল, বিকেএসপি-৪)
রূপগঞ্জ-গাজী গ্রুপ (২০ এপ্রিল, বিকেএসপি-৩)

ভিক্টোরিয়া-কলাবাগান ক্রীড়া চক্র (২১ এপ্রিল, বিকেএসপি-৩)
মোহামেডান-প্রাইম ব্যাংক (২১ এপ্রিল, ফতুল্লা)
পারটেক্স-খেলাঘর (২১ এপ্রিল, বিকেএসপি-৪)

বিষয়:ঢাকা প্রিমিয়ার লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…