বাংলাদেশ

প্রাইভেট কারের ধাক্কায় কল্যাণপুরে নিহত ৩

কল্যাণপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৩, আহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কারের মারাত্মক ক্ষতি, দুর্ঘটনার স্থান, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় দুটি প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বিষয়টি নিশ্চিত করে জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার নষ্ট হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন সহায়তাকারীসহ নষ্ট প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালকের বয়স আনুমানিক ৩০, অন্য দুইজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।

কল্যাণপুরে প্রাইভেট কারের দুর্ঘটনা, আহত ও ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের যাত্রী-চালকসহ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

নিহত ৩ জনের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:কল্যাণপুর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…