চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বারবার এক কথাই বলছে বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:০৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারত গিয়েছেন। এই সফর নিয়ে বিএনপি সাংবাদিকদের প্রতিদিন সেই একই কথা বলছে।

শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসমময় সাংবাদিকরা ভারত সফর নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে ফখরুল বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য আগেই সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

তিনি আবারও বলেন, বাংলাদেশের জন্য প্রধান সমস্যাগুলো সমাধান না করে নতুন করে প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা স্মারক কোনটাই দেশের মানুষ মেনে নিবে না।

মির্জা ফখরুল বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা, অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য হিস্যা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ, বাণিজ্য ক্ষেত্রে ট্যারিফ নন-ট্যারিফ সমস্যা নিরসন করাই এখন প্রধান কাজ।

সরকার বলছে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতর স্তরে। তাহলে এধরনের চুক্তি বা সমঝোতা স্মারক প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী কোন চুক্তি বা সমঝোতা মানুষ মেনে নিবে না বলে জানান ফখরুল।

Reneta

এসময় তিনি বাংলাদেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দিতে ভারত সহ গণতান্ত্রিক বিশ্ব ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT