চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর বক্তব্য স্বাধীন দেশের জন্য অশনি সংকেত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
প্রধানমন্ত্রী speaking at a press conference about national issues. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে দেশের নির্বাহী বিভাগ আর বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন বলে  অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী আবেগঘন বক্তব্য দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের মুখোমুখি দাঁড় করিয়েছেন। এটি দেশের জন্য কখনো মঙ্গলজনক হতে পারে না। এটি একটি স্বাধীন দেশের জন্য অশনি সংকেত।

ষোড়শ সংশোধনীর রায়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের হাত থেকে বিচার বিভাগের ক্ষমতা ছুটে যাওয়ায় তা মানতে পারছে না। একারণে মন্ত্রীদের ঘুম হারাম হয়ে গেছে। এখন তারা রাস্তায় নেমে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি তুলেছেন।

এ কারণে যদি দেশের প্রধান বিচারপতির পদত্যাগ হয় তবে দেশের বিচার বিভাগ ধ্বংসের মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে বিচার ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করছে। দেশের মানুষ এ অন্যায় মেনে নিবে না। সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের ফলে তাদের পতনের আন্দোলন শুরু হতে আর বেশি সময় নাই’।

তিনি বলেন, বর্তমান সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে তারা নানা নাটক তৈরি করছে। নিজেদের অধীনে নির্বাচন আয়োজন করে আরও একটি ৫ জানুয়ারির নির্বাচন দিতে চায় সরকার। কিন্তু তাদের সেই লিপ্সা বিএনপি সলফ হতে দেবে না।

সরকারের বিষ দাঁত ভেঙে দিতে আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ট্যাগ: খন্দকার মোশাররফ হোসেনবিএনপিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২-০’র স্বপ্ন ‘শুধু বলার জন্য বলা নয়’

পরবর্তী

বাবার কোলে ছোট্ট মিশা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার কোলে ছোট্ট মিশা

বাপ্পারাজ

নিষেধাজ্ঞা তুলে না নিলে এফডিসিতে আসব না: বাপ্পারাজ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT