চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ট্রফি জিততে পুনের টার্গেট ১৩০ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

দশম আইপিএলের ফাইনালে টস জিতে ফিল্ডিং না নেয়া কাল হল মুম্বাই ইন্ডিয়ান্সের। হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। তাতে যা হওয়ার হল। প্রথম থেকেই ধস নামল মুম্বাই ব্যাটিংয়ে। কেউ দাঁড়াতে পারলেন না পুনের বোলিংয়ের সামনে।

ওপেন করতে এসে ৩ রানে সিমন্স ও ৪ রানে পার্থিব প্যাটেল ফিরে যান প্যাভিলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে আম্বাতি রাইডু ১৫ বলে ১২ রান করে রানআউট হন। রোহিত শর্মা একটু চেষ্টা করলেও তা থমকে যায় ২২ বলে ২৪ রানেই।

এরপর কিছুটা হাল ধরার চেষ্টা করেন ক্রনাল পান্ডিয়া। কিন্তু তাকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিলেন না। উল্টোদিকে তখন প্যাভিলিয়নে ফেরার তাড়া। কাইরন পোলার্ড (৭), হার্দিক পান্ডিয়া (১০), কর্ণ শর্মা (১) রান করে আউট হয়ে যান।

শুরুর তৃতীয় ওভারেই সিমন্স ও পার্থিবকে প্যাভিলিয়নে ফেরান জয়দেব উনাদকর। এরমধ্যে ব্যাট হাতে কিছুটা রুখে দাঁড়ান ক্রুনাল। শেষ বলে যখন আউট হলেন তখন নিজের নামের পাশে লিখে নিয়েছেন ৪৭ রান। মিচেল জনসন ১৩ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মুম্বাই থামে ১২৯ রানে।

মুম্বাইয়ের হয়ে উনাদকরের জোড়া উইকেটের পাশাপাশি দুটো করে উইকেট নেন জাম্পা ও ক্রিস্টিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT