চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার একসঙ্গে গাইলেন ইমরান-সিঁথি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক নিরবের নতুন ছবি ‘মায়ের স্বপ্ন’। ওই ছবিতে গাইলেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী ইমরান মাহমুদুল ও সিঁথি সাহা। দুদিন আগে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘এই পথ যদি শেষ, তুমি না থাকো আমারি পাশে’ এমন কথায় গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আর সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।

কণ্ঠশিল্পী সিঁথি সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি পুরোপুরি ‘স্যাড রোমান্টিক’ ঘরানার গান। গানের কথা, সুর ও সংগীত সবকিছুতেই দুঃখের একটা ছোঁয়া রয়েছে। গানটি শুনে যে কারও ভিতর স্পর্শ করবে। আর শওকত আলী ইমনের সংগীতায়োজনে অন্যরকম একটা ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটা কাজ হয়েছে।

এর আগে ‘ভুল’, ‘ভোলা তো যায়না তারে’, ‘মন দেব মন নেব’সহ অনেকগুলো ছবিতে গান করেছেন সিঁথি সাহা। জানালেন, ‘মায়ের স্বপ্ন’ ছবির মাধ্যমে তিনি প্রায় ছয়মাস পর আবার প্লেব্যাক করলেন। সিঁথি সাহা বলেন, এবারই প্রথমবার ইমরান ও আমি একসঙ্গে দ্বৈতকণ্ঠে গাইলাম। আমি আশা করবো, আমাদের জুটির প্রথম গান সবাই পছন্দ করবেন।

‘মায়ের স্বপ্ন’ ছবি নির্মাণ করছেন রফিক শিকদার। এর আগে তিনি ভোলা তো যায়না তারে (২০১৬) এবং হৃদয় জুড়ে (মুক্তির অপেক্ষায়) নির্মাণ করেছিলেন। নির্মাতা রফিক শিকদার বলেন, ছবির জন্য নিরবকে চূড়ান্ত করেছি। তার নায়িকা কে হবেন সেটি এখনো ঠিক হয়নি। ছোটপর্দা থেকে দায়িত্ব সম্পন্ন একজন অভিনেত্রীকে নিতে চাই, নইলে কলকাতা থেকে নায়িকা নিতে চাই। সবকিছু ঠিক করে মার্চের শেষের দিকে শুরু করবো ‘মায়ের স্বপ্ন’ ছবির কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরাননিরবরফিক শিকদারলিড বিনোদনসিঁথি সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT