বিনোদন

মঙ্গলবার চ্যানেল আইতে ‘অমানুষ’

বনভূমিতে পরিবারের সবাই হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের পাঁচজন সদস্য বনভূমিতে হাসিমুখে ছবি তুলছে, প্রকৃতি ও সবুজের মাঝে আনন্দের মুহূর্ত কাটাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১৪ জুলাই) চ্যানেল আইতে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। নিরব-মিথিলা জুটির ‘অমানুষ’ সিনেমাটি প্রেক্ষাগৃহেও দর্শকনন্দিত হয়।

সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পড়ে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। এই নিরবকে আগে কখনই দেখেনি দর্শক।

নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা আহমেদ, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

বিষয়:অমানুষনওশাবা আহমেদনিরবমিথিলামিশা সওদাগররাশেদ অপু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…