প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নটরডেম ন্যাচার স্ট্যাডি ক্লাবের ন্যাশনাল ফটো ফিয়েস্তা। শুক্রবার এর উদ্বোধন পর্বে অতিথিরা বলেন, তরুণ ফটোগ্রাফারদের নিয়ে এমন আয়োজন দেশের ফটোগ্রাফিকে আরো সমৃদ্ধ করবে।
‘ফ্রেম অব ড্রিমস’ শিরোনামে রাজধানীর নটরডেম কলেজে ছিল নটরডেম ন্যাচার স্ট্যাডি ক্লাবের প্রথম ন্যাশনাল ফটো ফিয়েস্তার উদ্বোধনী আয়োজন। আয়োজনের প্লাটিনাম পার্টনার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আর মিডিয়া পার্টনার চ্যানেল আই।
অতিথিরা বলেন, তরুণরাই সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। এরই ধারাবাহিকতায়, তরুণ চিত্রগ্রাহকদের নিয়ে এ আয়োজন দেশের ফটোগ্রাফিকে সামনের দিকে এগিয়ে নেবে।
উদ্বোধনী আয়োজনের পর শুরু হয় ফটো এক্সিবিশন। সেখান থেকে বিচারকরা শনিবার বিজয়ী নির্বাচন করবেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







