চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো ফিফায় নারী মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৬
স্পোর্টস
A A

এই প্রথমবারের মতো ফিফার মহাসচিবের দায়িত্ব পেলেন একজন নারী। আগামী জুনে নিজের দায়িত্ব বুঝে নেবেন ফাতমা সাম্বা দিউফ সামৌরা। প্রথম নারীতো বটেই পাশাপাশি তিনিই প্রথম ফিফার অ-ইউরোপীয় মহাসচিব।

শুক্রবার মেক্সিকো সিটিতে ফিফার কংগ্রেসে ফাতমা সামৌরাকে নিয়োগের বিষয়টি ঘোষণা দেওয়া হয়।

সেনেগালের এ জাতিসংঘ কর্মকর্তা আফ্রিকাজুড়ে অন্তত দুই দশক ধরে কাজ করেছেন। ৫৪ বছর বয়সী সামৌরা বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মকাণ্ডের অধীনে নাইজেরিয়ায় কর্মরত।

সেপ ব্লাটারের পদত্যাগের পর গত ফেব্রুয়ারিতে ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন গিয়ান্নি ইনফ্যান্টিনো।

ফিফার কংগ্রেসে ইনফ্যান্টিনো বলেন, আমরা বৈচিত্রকে স্বাগত জানাই। আমরা লিঙ্গসমতায় বিশ্বাসী। বড় বড় সংস্থা, বড় বাজেট, মানবশক্তি আর অর্থ নিয়ন্ত্রণ করেছেন সামৌরা। ফিফায় তিনি নতুন পরিবেশ তৈরি করবেন। আমরা নতুন কাউকে খুঁজছিলাম যে ভবিষ্যতে আমাদের সঠিক কাজ করতে সাহায্য করবে।

নতুন এ দায়িত্ব পাওয়া কথা জানার পর ফাতমা সাংবাদিকদের বলেন, আজকের দিনটি আমার জীবনের সেরা একটি দিন। এজন্য আমি খুবই গর্বিত। ফুটবলকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করার পাশাপাশি এর উন্নতির জন্য যা যা করা দরকার আমি তা করবো।

চলতি বছরের জানুয়ারিতেই চাকরিচ্যুত হন ফিফার সাবেক মহাসচিব জেরোম ভাল্কে। পাশাপাশি ১২ বছরের জন্য নিষিদ্ধও হন তিনি।

সম্প্রচার চুক্তিতে অনিয়ম এবং বিশ্বকাপের টিকেট বিক্রিতে দুর্নীতির অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়।

ট্যাগ: ফিফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলে ‘নারীবিহীন শ্বেতাঙ্গ’ মন্ত্রিসভা

পরবর্তী

‘নাচ দেখি আর বিনা পয়সায় ম্যাঙ্গলি খাই’

পরবর্তী

‘নাচ দেখি আর বিনা পয়সায় ম্যাঙ্গলি খাই’

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT