প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন ১০ সদস্যের শরণার্থী দল। রিও অলিম্পিক অংশ নিতে এরইমধ্যে ব্রাজিলে পৌঁছেছেন তারা।
দশ জনের মধ্যে সিরিয়া, কঙ্গো, সাউথ সুদান এবং ইথিওপিয়ার অ্যাথলেটরা রয়েছেন। তারা সবাই দেশে বিভিন্ন সংকটের মুখে পড়ে অন্য দেশে চলে গেছেন। তবে এদের মধ্যে আছেন দুই সিরিয়ান সাঁতারু।
জুডো ইভেন্টে অংশ নেবেন কঙ্গো’র দুই অ্যাথলেট। তবে রিও অলিম্পিকে শরণার্থী দলের দশ জনের মধ্যে পাঁচ জনই অংশ নেবেন ম্যারাথনে।







