চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে দোলার জলভ্রম’র ব্যতিক্রমী সুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২০
বিনোদন
A A

নতুন গান নিয়ে এলেন এ প্রজন্মের শিল্পী দোলা রহমান। ফ্যাটম্যান ফিল্মস এর ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়ে তার নতুন গান ভিডিও ‘জলভ্রম’। ইতোমধ্যে ভিন্ন ঢংয়ের গায়কীর জন্য প্রশংসাও পাচ্ছেন তিনি।

সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরকে উৎসর্গ করা হয়েছে অদিতারিয়ানস প্রজেক্টের দ্বিতীয় উদ্যোগ ‘জলভ্রম’ গানটি। একই প্রজেক্টে এরআগে ‘জোছনা’ নামের একটি গান ভিডিও প্রকাশ পেয়েছিলো। অদিতারিয়ানস এর ক্রিয়েটর অদিত রহমান।

এই প্রজেক্টের নতুন গান ‘জলভ্রম’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে দোলা রহমান জানান, বছর দুয়েক আগে ‘জলভ্রম’ গানটির অডিও রেকর্ড করা হয়। এরপর থেকেই ভিডিওতে গানটি প্রকাশের পরিকল্পনা চলছিলো। শেষ পর্যন্ত কোয়ারেন্টাইনের মধ্যেই গানটির ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হলো। মিউজিক ভিডিওর জন্য বাসায় থেকে আমি ও মিউজিশিয়ানরা ভিডিও করেছি।

ক্লাসিক্যালের সঙ্গে রক টাচে ‘জলভ্রম’ গানটির গীতিকার আবদার রহমান। সুর করেছেন অদিত রহমান, দোলা রহমান ও মুত্তাক হাসিব। দোলার সঙ্গে গানটিতে র‌্যাপ করেছেন তৌফিক আহমেদ।

শিল্পী বলেন, অদিতারিয়ানস এর প্রজেক্টের ‘জোছনা’ গানটি শ্রোতা দর্শকের মনে জায়গা করে নিয়েছিলো। প্রচুর প্রশংসা পেয়েছি। সামনে আমরা আরো কিছু গানের প্ল্যান করছি। করোনা পরিস্থিতির কোনো পরিবর্তন না হলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। প্রতি দুই থেকে তিন মাসের মধ্যে শ্রোতাদর্শকদের জন্য আমরা নতুন গান প্রকাশ করবো।

তিনি বলেন, করোনা কবে যাবে তার তো নিশ্চয়তা নেই। এই অবস্থা মেনে নিয়েই আমাদের কাজ করে যেতে হবে। শ্রোতাদের জন্য নতুন গান উপহার দিতে অদিতারিয়ানসরা কাজ করছে। এটা অব্যাহত থাকবে।

Reneta

অদিতারিয়ানসের প্রজেক্ট নিয়ে খোলাসা করে এই শিল্পী বলেন, অদিতারিয়ানস এমন একটা প্রজেক্ট, যেখানে ভিন্ন ভিন্ন জনরার মিউজিক নিয়ে কাজ করা হয়। আরো স্পষ্ট করে বললে, এই প্রজেক্ট মূলত ক্লাসিক্যাল মিউজিকের উপর ফোকসড। আমরা চাই বাংলাদেশে ক্লাসিক্যাল মিউজিকের উপর জলভ্রমের মতো কিছু কাজ করতে।

শাকিব খান ও ববি অভিনীত ‘রাজত্ব’ সিনেমায় ‘তুমি ছাড়া’ গানটির জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন দোলা। এরপর বড় ভাই অদিত রহমানের সুর, সংগীতে ভারতীয় জনপ্রিয় শিল্পী পাপনের সঙ্গে গেয়েছেন ‘মন দরিয়া’ নামের একটি গান। যে গানটির জন্যেও প্রশংসিত হয়েছেন এই শিল্পী।

দোলা রহমানের কণ্ঠে ‘জলভ্রম’ গানটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দোলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT