ইস্তাম্বুলে পুলিশ বাসে হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছে। রাস্তার পাশেই একটি গাড়িতে রাখা ছিলো বোমাটি। মঙ্গলবার সকালের ব্যস্ততম সময়ে পুলিশ বাসটি কারের কাছে পৌঁছাতেই দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটার বিষ্ফোরণ ঘটানো হয়।
কোনো জঙ্গিদলই অবশ্য এখনো হামলার কথা স্বীকার করেনি। ইস্তাম্বুলের ভেজনেসিলার জেলায় এই হামলার ঘটনা ঘটে।
অবশ্য এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। হামলার ফলে চারজন সাধারণ মানুষ ও সাতজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে বলে জানান ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন। তাছাড়া ৩৬ জন আহত হন।
তবে বোমা হামলার পর সেখানে গুলিবর্ষণের আওয়াজ পাওয়া যায় বলেও জানায় স্থানীয়রা।








