‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিলেন ভিকি জাহেদ

ভিকি জাহেদ সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন, তার পাশে একটি সিনেমার পোস্টার দেখা যাচ্ছে, যা ‘পুনর্জন্ম ২’ এর প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ
এবারের ঈদ আয়োজনের অন্যতম আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছে নাটকটি। ইউটিউবেও সাড়া ফেলেছে। আর এবার দর্শক চাহিদার কথা বিবেচনা ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা ভিকি জাহেদ।
বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘পুনর্জন্ম’ নাটকের দর্শক সাড়া নিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।
দর্শকের উদ্দেশে ভিকি লিখেন, ‘পুনর্জন্ম’ নাটকের এমন চমৎকার রেস্পন্স পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই কাজটা রিলিজের আগে থেকেই ছিলো আলোচনার শীর্ষে। তাই কাজটা আপনারা কীভাবে গ্রহণ করবেন সেই ব্যাপার নিয়ে আমরা ও উৎকণ্ঠিত ছিলাম।
পরিশেষে ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণাদানকালে ভিকি লিখেন, ‘খেলা এখনো শেষ হয় নাই, ‘পুনর্জন্ম ২’ আসছে!
মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, পুর্নজন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই রেসপন্স আমাকে পরবর্তী কাজ আরও ভালো করতে উৎসাহিত করছে।






