আন্তর্জাতিক

পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীর হামলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্টক এক্সচেঞ্জের সামনে ভাঙা গ্লাসসহ একটি গাড়ি, যেখানে হামলার চিহ্ন দেখা যাচ্ছে, এবং আশেপাশে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচীতে স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছে আরও অনেকে।

ভবনের মূল গেটে গ্রেনেড হামলা চালিয়ে এক্সচেঞ্জের ভেতরে আক্রমণ চালায় হামলাকারীরা। পুলিশের উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক খবরে বলা হয়েছে, তারা চারজন অস্ত্রধারীকেই হত্যা করেছে। এবং ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।

বালোচ লিবারেশন আর্মির জঙ্গীরা এই আক্রমণের দায় স্বীকার করেছে। জাতিগত বালোচ গোষ্ঠীগুলি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আলাদা স্বদেশ এবং সম্পদের বড় একটা অংশের জন্য দীর্ঘদিন ধরে বিদ্রোহ করছে।

বছরের পর বছর পাকিস্তান সন্ত্রাসী সহিংসতা পেয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের আক্রমণের ঘটনা কম।

করাচির পুলিশ প্রধান ঘুলাম নবী মেমন বলেন, ওরা সিলভার রঙের টয়োটা করোলা কারে করে এসেছিলো। তবে ওই এলাকার আর কেউ এর সঙ্গে সম্পৃক্ত ছিলো কিনা তা জানা যায়নি।

স্টক এক্সচেঞ্জে শত শত অর্থনৈতিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ব্যাংকের হেড অফিস ও অন্যান্য ব্যবসা থাকায় সেখানে নিরাপত্তাও খুব জোড়ালো।

বিষয়:পাকিস্তান বন্দুকধারী স্টক এক্সচেঞ্জ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…