চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী কেন পাখি হতে চান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
বিনোদন
A A

‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্ কী দারুণ হতো ব্যাপারটা!’- এমন আক্ষেপই পরীর কণ্ঠে!

না আক্ষেপটা পুরাণ বা রূপকথার ডানাওয়ালা পরীর নয়। পাখি হওয়ার আক্ষেপটা চিত্রনায়িকা পরীমনির! কিন্তু হঠাৎ পাখি হওয়ার বাসনা কেন? কারণ জানালেন তিনি নিজেই। বর্তমানে তিনি আছেন কলকাতায়। সেখানে চিকিৎসার জন্য এ ডাক্তার থেকে ওই ডাক্তারের কাছে ছুটছেন। বৃহস্পতিবার সকালেও চিকিৎসকের পরামর্শে আছে কিছু টেস্ট। অথচ বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘স্ফুলিঙ্গ’র বিশেষ প্রদর্শনী!

‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পরীমনি

নিজের ছবির প্রদর্শনী, অথচ ইচ্ছে থাকা সত্ত্বেও থাকতে পারছেন না পরী। আর এ কারণেই পাখি হওয়ার আক্ষেপ তার কণ্ঠে। জানালেন, ‘পাখি হলে ঠিক সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোন কিছুই আমাকে বেঁধে রাখতে পারতো না। ঘন্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে!’

Banglabid

বুধবার দুপুরে নিজের ফেসবুকে পরী লেখেন, একসাথে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এতো মায়া এতো যত্নে বনানো গল্পটা। প্রিয় মানুষদের সাথে সেল্ফি, সিনেপ্লেক্সের পপকর্নের সাথে কফি, স্পট লাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে একের পর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সব কিছু মিস করবো আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়।

অবশ্য বিশেষ প্রদর্শনীতে যারা উপস্থিত থাকবেন, সবার প্রতি কাব্যিক ঢঙে ভরসাও দিয়েছেন পরী। লিখেছেন, ‘আমি উড়ে যেতে পারলাম না তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে। একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসলো যে পাখিটা ওটাই তো আমি। আপনাদের পরী।’

মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে।এই যেমন আজ সকাল থেকে ভিষন ইচ্ছে করছে পাখি হয়ে যেতে।ইশ্ কি দারুন হতো ব্যাপারটা!…

Posted by Pori Moni on Wednesday, March 24, 2021

বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘স্ফুলিঙ্গ’র বিশেষ প্রদর্শনীর আয়োজনে নির্মাতা তৌকীর আহমেদ সহ উপস্থিত থাকবেন ছবির অন্যান্য তারকা অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। সিনেমা সংশ্লিষ্ট আমন্ত্রিত গুণী মানুষেরাও উপস্থিত থাকার কথা জানিয়েছেন আয়োজকরা।

Reneta

এদিকে করোনাকালেও সর্বোচ্চ ৩৫টি প্রেক্ষাগৃহে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পরিবেশক ‘দ্য অভি কথা চিত্র’র কর্ণধার অভি। তিনি বলেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। মঙ্গলবার পর্যন্ত ৩০ হল চূড়ান্ত ছিল। তবে বুধবারের মধ্যে আরো পাঁচটি হল বেড়েছে।

তিনি বলেন, করোনাকালীন চালু আছে ৫০ টির মতো সিনেমা হল। প্যান্ডামিকের মধ্যে যেকটা সিনেমা মুক্তি পেয়েছে কোনো সিনেমাই ৩৫ হল পায়নি। এ ক্ষেত্রে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে।

স্ফুলিঙ্গ ছবির একটি দৃশ্য

‘স্ফুলিঙ্গ’র সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ।

সিনেমাটির চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান ও শ্যামল মাওলা। আরও রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতকলকাতাজাকিয়া বারী মমতৌকীর আহমেদপরীপরীমনিপাখিপিন্টু ঘোষমামুনুর রশীদলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিনেমাস্ফুলিঙ্গহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT