চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের জন্য গান থেকে অবসর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

পরিবারকে সময় দিতে আচমকা গানের জগতকে বিদায় জানানোর ঘোষণা দিলেন আমেরিকার হিপহপ ঘরানার অন্যতম পপস্টার নিকি মিনাজ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) হঠাৎ টুইট করে গান থেকে অবসরের ঘোষণা দেন নিকি। টুইটে নিকি লেখেন, গান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারকে সময় দিবো। এই খবরে নিশ্চয় আপনারা খুশি!

ভক্তরা যেন তাকে ভুলে না যায়, সেই আবদারও ছিলো নিকি মিনাজের টুইটে। ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে নিকি বলেন, আমার ভক্তরা যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিধিত্ব করে, না হলে সবাই আমাকে ভুলে যাবে। সবাইকে আমৃত্যু ভালোবেসে যাব।

১৯৮২ সালের ৮ ডিসেম্বর স্পেনে জন্ম গ্রহন করলেও নিকি মিনাজের বাড়ি ত্রিনিদাদ ও টোবাগো। তবে তিনি বেড়ে উঠেছেন নিউ ইয়র্কে। ২০০৭ সালে ‘প্লে টাইম ইজ ওভার’ ২০০৮ সালে সুকা ফ্রি এবং ২০০৯ সালে বিম মি আপ স্কুটির মতো মিক্সট্যাপ প্রকাশের পর শ্রোতা-দর্শকের নজরে আসেন।

২০০৯ সালে ‘ইয়ং মানি এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে চুক্তি হওয়ার পর ২০১০ সালে তার প্রথম অ্যালবাম ‘পিঙ্ক ফ্রাইডে’ প্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। বিলবোর্ডের শীর্ষে উঠে অ্যালবামটি। এরপর একের পর এক হিট গান দিয়ে গেছেন এই পপস্টার! তাঁর সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘কুইন’, যা প্রকাশ পায় ২০১৮ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালবামআমেরিকানিকি মিনাজপপস্টারলিড বিনোদনহিপহপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT