চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পছন্দের কন্ডিশনে’ সৌম্যর ব্যাটে রানের আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রস্তুতিটা টেস্টের। প্রস্তুতিটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার। প্রস্তুতিটা যারা রানে আছে তাদের ঝালিয়ে নেওয়ার, যারা রানে নেই তাদের রানের পথ খুঁজে নেওয়ার। সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে শুরু দুই ঘণ্টায় যার খানিকটা করতে পেরেছেন সৌম্য সরকার।

তবে সৌম্যর ব্যাটে রানের আভাসের সুখবরের সঙ্গে খানিকটা দুশ্চিন্তা বয়ে এনেছে তামিম ইকবালের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা। উদ্বোধনীতে নেমে ব্যক্তিগত ৫ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে হাঁটা দেন বাঁহাতি টাইগার তারকা। ৪.২ ওভারের সময় দলীয় সংগ্রহ তখন ১১! তামিমের ঠিক কী হয়েছে বা সর্বশেষ শারীরিক অবস্থা কি সেটি অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তামিম দুশ্চিন্তার মধ্যেই ব্যাটে রানের আভাস মিলেছে সৌম্য ও ইমরুল কায়েসের। রান খরায় ভুগতে থাকা দুজনে ৭৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন। আগে ফিরেছেন ইমরুলই। লেগস্পিনার শন ভন বের্গের বলে ডিকগলের হাতে ক্যাচ দিয়েছেন। অনেকটা আক্রমণাত্মক ঢংয়ে খেলে ৪ চারে ৫১ বলে ৩৪ রান বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে।

Banglabid

সৌম্য ফিরেছেন জুটিসঙ্গীর বিদায়ের তিন ওভার পরই। বাউন্সি কন্ডিশনে ভালো খেলেন। অস্ট্রেলিয়া সিরিজে রানখরার পরও তার ওপর থেকে তাই আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। নিয়ে গেছে সাউথ আফ্রিকায়। সেটার প্রতিদানের আভাসই দিচ্ছিলেন সৌম্য। যদিও ফিফটির আগেই ফিরেছেন। মিডিয়াম পেসার মিগায়েল প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষক ক্ল্যাসেনের গ্লাভসে ধরা পড়েছেন। ৮ চারে ৬৯ বলে ৪৩ রানের ইনিংস তার। সেটির চেয়েও বড় ব্যাপার, ক্রিজে কাটিয়েছেন প্রায় দুই ঘণ্টা।

বেনোনিতে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৩.৪ ওভারে ৯২ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে মুমিনুল হক, লাঞ্চ সেরে তার সঙ্গে যোগ দেওয়ার কথা অধিনায়ক মুশফিকুর রহিমের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে গ্যাসের দাম বাড়লেও বাংলাদেশে প্রভাব পড়বে না

পরবর্তী

আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ১৩ তদন্ত

পরবর্তী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ, রাজনৈতিক বক্তৃতা, আমেরিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ১৩ তদন্ত

রুবেল দক্ষিণ আফ্রিকা যাওয়ার প্রস্তুতিতে মুখোমুখি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে সাউথ আফ্রিকা যাচ্ছেন রুবেল

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT