চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নো সাকিব, নো ক্রিকেট, নিষেধাজ্ঞা মানি না, মানবো না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি’র দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সাকিব আল হাসানের নিজ জেলা মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ‘মাগুরাবাসী ও খেলোয়াড় বৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘নো সাকিব, নো ক্রিকেট, সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা মানি না মানবো না’ -সেখানে এমন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও একইবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল সাকিবকে। তিনি সেটা যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে জানাননি। তাতে সবধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের সদ্যসাবেক টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ককে দু-বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।

বক্তারা বলেন, অন্যায়ভাবে সাকিবের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

আইসিসি সাকিবকে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার খবরে মঙ্গলবার রাতেই মাগুরার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা নেমে আসে। খবর জানার পর শহরের মানুষ এর তীব্র নিন্দা জানায়। চায়ের দোকান, হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের প্রতিটি মানুষ এ শাস্তি শোনার পর মর্মাহত হন।

Reneta

জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক বাকির আনজাম বারকি বলেন, সাকিব ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয়। সামান্য ভুলের কারণে তার এ দায় আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না। একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরী। আলরাউন্ডার বলেই তার চাহিদা অনেক বেশি। সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসানসাকিব নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT