ফুটবল

নেশন্স লিগ: ফাইনালে বিশ্বজয়ী ফ্রান্সকে পেলো স্পেন

ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর জয়ের উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগেরদিন ইউরোজয়ী ইতালিকে বিদায় করে ফাইনালের টিকেট কেটেছে স্পেন। পরেরদিন বেলজিয়ামকে ছিটকে শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ হল বিশ্বকাপজয়ী ফ্রান্স। উয়েফা নেশন্স লিগে এখন জমজমাট ট্রফি লড়াইয়ের অপেক্ষা।

নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও ফ্রান্স। লুকাকুদের ২-৩ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আগের সেমিতে ইতালির বিশ্বরেকর্ড যাত্রা, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে ২-১ গোলের জয়ে ফাইনালে পা রাখে লুইস এনরিকের স্প্যানিশ শিষ্যরা।

বেলজিয়াম ম্যাচের ৩৭ মিনিটে লিড নেয় কারাসকোর গোলে, বল বাড়িয়েছিলেন ডি ব্রুইন। ডি ব্রুইনের সহযোগিতায় তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। জোড়া গোলে আসে মধ্যবিরতি।

প্রথম গোলটি তুলতে সেখানে ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ফ্রান্সকে। এমবাপের বাড়ানো বলে গোল আনেন করিম বেনজেমা। সেই কাইলিয়ান এমবাপেই পাঁচ মিনিট পর স্পট কিকে সমতা এনে দেন বিশ্বজয়ীদের।

ম্যাচের ৮৭ মিনিটে লুকাকুর একটি গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করে দেন রেফারি। বাড়ে বেলজিয়ানদের হতাশা। হতাশা আকাশ সমান করে দেন হার্নান্দেজ। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফরাসিদের জয়সূচক গোলটি তুলে নেন তিনি।

বিষয়:ইতালি উয়েফা নেশন্স লিগ-২০২১ ফ্রান্স বেলজিয়াম স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…