চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশন্স লিগ: ইতালির রেকর্ড যাত্রা আটকে ফাইনালে স্পেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অনন্য বিশ্বরেকর্ড যাত্রা, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। অবশেষে থামতে হল ইতালিকে। থামিয়ে দিয়েছে স্পেন। আজ্জুরিদের হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে পা রেখেছে স্প্যানিশরা।

নেশন্স লিগের প্রথম সেমিফাইনালে বুধবার রাতে সান সিরোয় মুখোমুখি হয়েছিল ইতালি ও স্পেন। রবের্তো মানচিনির শিষ্যদের ২-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ইউরোজয়ীদের বিদায় হল। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বেলজিয়াম ও বিশ্বকাপজয়ী ফ্রান্স। জয়ী দল ফাইনালের মঞ্চে পড়বে স্পেনের সামনে।

ম্যাচজুড়ে ছিল স্পেনের দাপট। ৭০ শতাংশ বল দখলে রেখেছে তারা। লক্ষ্যে শট রেখেছে স্বাগতিকদের চেয়ে একটি বেশি, ৫টি। পুরো ম্যাচে কেবল অফসাইডেই এগিয়ে ছিল ইতালি! এমনকি ফাউলও স্প্যানিশরাই বেশি করেছে, ১৮টি! ইতালি করেছে ১৪টি।

এরমাঝে আবার ম্যাচের ৪২ মিনিটে লিওনার্দো বোনুচ্চি লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে ইতালি। তার আগেই অবশ্য লিড আদায় করে ফেলে স্পেন।

ম্যাচের ১৭ মিনিটের সময়, ফের্নান তোরেস গোল আনেন, বলের যোগানদাতা ছিলেন ওয়েরজাবাল। তিন মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার গ্লাভস ফসকে গেলেও বল গোললাইন পর্যন্ত না পৌঁছানোয় ব্যবধান বাড়েনি স্প্যানিশদের।

৩০ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন বোনুচ্চি। পরের দশ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে ইতালি। আর ৪২ মিনিটে পড়ে মহাবিপদে। যখন দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়েন বোনুচ্চি।

Reneta

মধ্যবিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের সেই গোলে ফের যোগানদাতা প্রথম গোলের সহযোগী ওয়েরজাবার। হেডে আসে গোল।

দ্বিতীয়ার্ধে আর গোল আনতে পারেনি স্পেন। ৮৩ মিনিটে এক গোল ফিরিয়ে দিয়ে উত্তেজনা ফিরিয়েছিল ইতালি। পেল্লেগ্রিনি জাল খুঁজে নেন চিয়েসার বাড়ানো বল থেকে। ওই শেষ। বাকি সময় নিরাপদে পার করে দেয় এনরিকের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিউয়েফা নেশন্স লিগ-২০২১ফ্রান্সবেলজিয়ামলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT