চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বিকল্প দিবালা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার নাটকের যেন শেষ নেই! ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতেই থাকবেন নাকি বার্সেলোনা তাকে ফিরিয়ে নেবে সেটির মীমাংসাই এখন পর্যন্ত হল না, এরমধ্যে ফরাসি সংবাদমাধ্যমে খবর- নেইমারকে নিয়ে ভাবনা মাথা থেকে ঝেরে বিকল্পও ঠিক করে ফেলেছে পিএসজি। যার নাম পাওলো দিবালা, জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে প্যারিসে নেইমারের দিন প্রায় শেষ হয়ে এসেছে! ২৭ বছর বয়সী তারকা নিজেই জানিয়েছিলেন, পিএসজিতে আর খেলতে চান না। তার মনোভাব বুঝে ক্লাবও জানিয়ে দিয়েছে, চাইলেই যেকোনো ক্লাবে চলে যেতে পারেন নেইমার। তবে শর্ত একটাই, যে অর্থে এসেছেন সেটা পরিশোধ করে তবেই যেতে হবে।

নেইমারের ইচ্ছার উপর তাকে ছেড়ে দিয়ে বিকল্প খোঁজাও শুরু করে দিয়েছে পিএসজি। আরএমসি স্পোর্তর প্রতিবেদন জানাচ্ছে, স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর পছন্দের তালিকায় সবার উপরের নামটা দিবালার। ক্লাব কর্তৃপক্ষেরও নাকি সায় আছে তার পছন্দে।

দিবালাকে পেতে হয়তো খুব একটা ঝামেলা পোহাতে হবে না পিএসজিকে। দুই মৌসুম আগেও যিনি ছিলেন জুভদের চোখের মণি, ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর সেই দিবালাই এখন অনেকটা আড়ালে। মাউরিসিও সারি কোচ হয়ে আসার পর পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। উপযুক্ত দাম পেলে তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছেড়ে দিতে আপত্তি নেই ইতালিয়ান জায়ান্টদের।

শুধু পিএসজিই নয়, দিবালাকে পেতে ইচ্ছুক ম্যানচেস্টার ইউনাইটেডও। দলের মূল ফরোয়ার্ড রোমেলু লুকাকুর সঙ্গে ইন্টার মিলানের যোগাযোগ দিন দিন বাড়ছেই। যদি ইতালিতে চলেই যান বেলজিয়ান ফরোয়ার্ড, বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে চায় রেড ডেভিলরা।

ট্যাগ: নেইমার-পিএসজিপাওলো দিবালালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ৩ জনকে ‘গণপিটুনি’

পরবর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: দণ্ডপ্রাপ্ত ৪৩ জনের আপিল হাইকোর্টে

পরবর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: দণ্ডপ্রাপ্ত ৪৩ জনের আপিল হাইকোর্টে

পাকিস্তানে গুলির পর আত্মঘাতী হামলা, নিহত ৯

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT