চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীতুর পোস্টে রণবীর-আলিয়ার আংটি বদলের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। আলোচিত এই জুটির বিয়ের তারিখ নিয়ে কদিন থেকেই চলছে নানান জল্পনা কল্পনা। তারই মাঝে এবার রণবীর-আলিয়ার আংটি বদলের ইঙ্গিত দিলেন রণবীরের মা নীতু কাপুর।

বুধবার (১৩ এপ্রিল) নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে প্রয়াত ঋষি কাপুর ও তার সাদাকালো বাগদানের একটি ছবি শেয়ার করে নীতু কাপুর লিখেছেন যে, ‘বৈশাখি দিনের প্রিয় স্মৃতি। ৪৩ বছর আগে আমাদের এনগেজমেন্ট হয়েছিল।’

ছবিতে দেখা যাচ্ছে স্যুট পরে আছেন ঋষি। গলায় ফুলের মালা। নীতুর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি।

নীতুর পোস্ট করা ছবিতে মেয়ে ঋদ্ধিমা কমেন্ট সেকশনে কতগুলো হার্ট ইমোজি পোস্ট করেছেন। পাশাপাশি এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘খুব সুন্দর স্মৃতি। তোমাকে খুব মিস করছি চিন্টুজি।’ একজন এই ছবিকে বলেছেন, ‘নস্টালজিক’। আরেক ভক্ত মনে করছেন বাবা-মার এনগেজমেন্টের দিনই আংটি বদল করবেন রণবীর ও আলিয়াও।

এদিকে রণবীর কাপুরের বাড়ি ‘বাস্তু’র বাইরে চলছে এখন কড়া নিরাপত্তা। মনে করা হচ্ছে এই বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান। আলো আর ফুল দিয়ে সাজানো হচ্ছে বাড়ি। তবে বিয়ের সঠিক তারিখ নিয়ে চূড়ান্ত কোন ঘোষণা এখনো মেলেনি।

শুরুতে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর-আলিয়া। পরবর্তীতে অভিনেত্রীর চাচা রবিন ভাট জানান, ১৪ এপ্রিল এই জুটির বিয়ের দিন নির্ধারণ হয়েছে। তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, একদিন পিছিয়ে এখন ১৫ এপ্রিল বিয়ে হবে।

Reneta

অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর-আলিয়ার বিয়ে আগামী সপ্তাহের শুরুতে হবে। এই জুটির বিয়ের সম্ভাব্য তারিখ ২০ এপ্রিল। এখন শুধু অপেক্ষার পালা কবে চার হাত এক হয় এই জুটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আংটি বদলআলিয়া ভাটনীতু কাপুরবাগদানরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT