চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিন পর নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: তল্লাশি অভিযানের ১০ দিনের মাথায় নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচল লেকে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অভিযানের শেষের দিন লেক থেকে একটি রকেট লঞ্চার শেলসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মঈনুল হক অস্ত্র উদ্ধারে ওই লেকে তল্লাশি অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। একই সঙ্গে এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তে হস্তান্তর করা হয়েছে বলে তিনি গণমাধ্যমের কর্মীদের জানান।

পুলিশ সুপার মঈনুল হক জানান, লেকের পানি নিষ্কাশন শেষে পুরো এলাকায় তল্লাশি চালানোর পর সেখানে শনিবার সকালে আরেকটি রকেট শেল ও বেশকিছু ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে। আর অস্ত্র নেই নিশ্চিত হয়ে তল্লাশি অভিযান শেষ করা হয়েছে।

Banglabid

তিনি আরো জানান, এ ঘটনায় ৩ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন, যাদের মধ্যে পাঁচজন গ্রেপ্তার আছেন। মামলাটি ডিবি থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরি মামলাটি তদন্ত করবেন।

গত ১ জুন রাতে শুরু হয়ে পরদিন বিকেল পর্যন্ত রূপগঞ্জের একটি লেক থেকে ৬২টি এসএমজি, দুইটি দূরবীন, দুটি রকেট লঞ্চার, এসএমজির ৪৪টি ম্যাগজিন, পাঁচটি পিস্তল, ৪৯টি শেল, দুইটি ওয়াকিটকি, ৪২টি হ্যান্ড গ্রেনেড, বিভিন্ন ধরনের ডিভাইস, টাইম ফিউজসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়।

এরপর ৩ জুন উপজেলার ভোলাব ইউনিয়নের বাসুন্দ্র আতলাবো এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচটি এসএমজি উদ্ধার করা হয়। গত বুধবার পানি নিষ্কাশনের এক পর্যায়ে আরো একটি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণে বেঁচে গেলেন ‘দঙ্গল গার্ল’ জাইরা

পরবর্তী

ব্রিটেন নির্বাচন: হঠাৎ আলোচনায় আসা ডিইউপি সম্পর্কে কতটুকু জানি

পরবর্তী

ব্রিটেন নির্বাচন: হঠাৎ আলোচনায় আসা ডিইউপি সম্পর্কে কতটুকু জানি

খালেদা জিয়া

সহায়ক সরকারের অধীনে নির্বাচনে যে জিতে তাকে মেনে নেব: খালেদা জিয়া

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT