চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক, মিউজিক ভিডিও’র পর বিজ্ঞাপন বানালেন পলাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
পলাশের নির্মিত বিজ্ঞাপন ভিডিও দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় জিয়াউল হক পলাশের। আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম চরিত্র কাবিলা নামে পলাশ বেশি সমাদৃত। অন্যান্য নাটকেও তার অভিনয়ের যেন তুলনা নেই! তবে অভিনেতা পরিচয়ের বাইরে ‘ওপেন সিক্রেট’ বিষয় হচ্ছে পলাশের দুর্বলতা ও আগ্রহের কেন্দ্রবিন্দু নির্মাণকে ঘিরে।

এর আগে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ (ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, শামীম হাসান), ‘সারপ্রাইজ’ (শামীম হাসান, তাসনিয়া ফারিন, তামিম মৃধা), ‘ঘরে ফেরা’ (আফরান নিশো, মেহজাবীন) নামে তিনটি নাটক পরিচালনা করে নির্মাণ মুনশিয়ানা দেখিয়েছেন পলাশ। গত অক্টোবরে জুনায়েদ ইভানের ‘নিজের জন্য’ নামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি।

এবার কনটেন্ট প্রো এজেন্সির মাধ্যমে প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করলেন পলাশ। অপো’র নতুন মডেলের ফোনের একটি বিজ্ঞাপন (ওভিসি) বানালেন তিনি। যেখানে মডেল হিসেবে দেখা গেছে সাবিলা নূরকে। শুক্রবার সকালে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন বানানো প্রসঙ্গে পলাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, স্টাইল এবং নতুন জনরা দুটোর মিশ্রণে বিজ্ঞাপনটি বানানো হয়েছে। নির্মাতা হিসেবে আমি আমার ভাবনা জানাই। কর্তৃপক্ষ পছন্দ করে জানায়, এ ভাবনার বিজ্ঞাপন তাদের চাওয়া ছিল।

তিনি বলেন, পরে জানতে পারি, সাবিলা আপু এ বিজ্ঞাপনে থাকছেন। মজার ব্যাপার হচ্ছে, আমার প্রথম ‘ফিকশন ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ ও সাবিলা আপু ছিলেন। কাকতালীয়ভাবে আমার প্রথম কাজগুলোর সঙ্গে তিনি জড়িয়ে আছেন। উনি যথেষ্ট হেল্পফুল শিল্পী।

প্রথমবার বিজ্ঞাপন বানিয়ে পলাশ তৃপ্ত। তিনি বলেন, কাজটি ছিল একটি টিমওয়ার্ক। ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দ পেয়েছি। আরও একটি বিজ্ঞাপনের কাজ রয়েছে। সেটি আবার অন্য বিষয়কে কেন্দ্র করে হয়েছে। প্রকাশ পাবে কিছুদিন পরে।

অভিনয় ছাপিয়ে নির্মাণ প্রসঙ্গে পলাশ বলেন, প্রতিমাসে নতুন গল্প ও আইডিয়ায় একটি করে ফিকশন নির্মাণ করতে চাই। চলতি বছর থেকেই শুরু করবো। হয়তো ভালোবাসা দিবসে বিশেষ চমক দিয়ে একটা কাজ করবো। এ নতুন জার্নিটা গত বছর থেকেই চেয়েছিলাম কিন্তু বাবার অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। এবার সবার ভালোবাসা ও সহযোগিতা সঙ্গে নিয়ে আগাতে চাই।

ট্যাগ: অমিকাবিলাতামিম মৃধাতাসনিয়া ফারিননাটকপলাশভিডিওমিউজিক ভিডিওলিড বিনোদনশামীম হাসানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাহানের ডেপুটি হয়ে সিডনি টেস্টের দলে রোহিত

পরবর্তী

‘বেদনা’ শব্দটা নিয়েই আমাদের বসবাস: ফারুকী

পরবর্তী
ফারুকী কবিতা লেখার সময় স্মার্টফোন ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেদনা’ শব্দটা নিয়েই আমাদের বসবাস: ফারুকী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কে ঝরলো ৪ প্রাণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT