রমজান ও ঈদের বিরতি কাটিয়ে নাটকে ফিরলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সাগর জাহানের পরিচালনায় ‘অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট’র মধ্য দিয়ে শুটিংয়ে ফিরলেন তিনি।
৬ পর্বে নির্মিত এ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সুজানা। এর আগেও মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করলেও কমেডি ভিত্তিক নাটকে প্রথমবার কাজ করলেন তারকা খ্যাতি সম্পন্ন এ অভিনেত্রী।
গত ঈদে ‘অ্যাভারেজ আসলাম’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন মোনালিসা। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেকারণে মোনালিসার পরিবর্তে অভিনয় করছেন সুজানা।
আগামী ঈদুল আজহার জন্য নির্মিত নাটকটির শুটিং এরইমধ্যে শুরু হয়েছে। গল্পের প্রয়োজনে নাটকের বেশিরভাগ শুটিং হবে কক্সবাজারে। এরআগে সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দর বক্স’ ব্যাপক আলোড়ন তুলেছিল।







