চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় মোড়, বার্সাতেই ফিরছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

গুঞ্জন ছিল চীন থেকে কাতারে যাবেন নেইমার। পিএসজির সঙ্গে চুক্তির ঘোষণার আগে স্বাস্থ্য পরীক্ষাটা সেরে নেবেন আরব দেশটিতে। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দল-বদলের গুঞ্জনে নাটকীয় মোড়ের খবর দিয়েছে গোলডটকম। জানিয়েছে, চীন থেকে সরাসরি বার্সেলোনাতেই ফিরবে নেইমারকে বহনকারী বিমান।

কাতারি পত্রিকা আল ওয়াতানের একদিন আগে দাবি খবর দেয় মঙ্গলবার কাতারেই হবে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। পিএসজির মালিক নাসের আল খেলাফির সঙ্গেও সেখানেই শেষধাপের আলোচনা সারার কথাও নাকি আছে নেইমারের।

কিন্তু গোলডটকম নিশ্চিত করেছে মঙ্গলবার কাতারে হচ্ছে না নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। এমনকি চীন থেকে কাতারেও বিরতি নেবেন না ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সরাসরি বার্সার বিমানবন্দরেই নামবে তাকে বহনকারী বিমান। যোগ দেবেন বুধবারের বার্সার নিয়মিত অনুশীলনেও।

এতে নেইমারের জন্য পিএসজির ঢালতে চাওয়া ২২২ মিলিয়ন ইউরোর প্রজেক্ট হয়তো মুখ থুবড়েই পড়ল। পথ খুঁজে পেল দুই সপ্তাহ ধরে চলা দলবদল গুঞ্জনের নাটকীয় সমাপ্তির।

তবে নেইমারের বার্সা ছাড়ার শঙ্কাটা এরপরও থাকছেই। গত মৌসুমে তার সঙ্গে বার্সেলোনার নতুন যে চুক্তিটা হয়েছে, সেটার জন্য বোনাস হিসেবে নেইমারের বাবা পাবেন ২৬ মিলিয়ন ইউরো। ওই চুক্তির শর্তে আছে, টাকাটা সিনিয়র নেইমার পাবেন ৩১ জুলাইয়ে। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি পেছানোর এটিও একটি কারণ হতে পারে শেষ পর্যন্ত।

বার্সা অবশ্য এত সহজেও ছাড়বে না সিনিয়র নেইমারকে। ২৬ মিলিয়ন ইউরো বোনাস কাতালানরা দিতে চেয়েছিল নেইমারের ন্যু ক্যাম্পে থাকার শর্তেই। সেই নেইমারই যদি না থাকেন, বার্সা তো বেঁকে বসবেই। বোনাসের টাকা না দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে জায়ান্ট ক্লাবটি।

Reneta

নেইমার পিএসজিতে নাম লেখালেও অবশ্য বোনাস হিসেবে ৩৬ মিলিয়ন ইউরো পাবেন তার বাবা। নেইমারের বার্ষিক আয়ের ১৫ শতাংশও যাবে সিনিয়রের একাউন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT