চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকা বিভাগ আরো ছোট হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৩:৪৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

সুদূরপ্রসারী চিন্তা থেকে উন্নয়ন পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন পরিকল্পনা নিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেছেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা বিভাগকে আরো ছোট করা হবে।

নতুন-পুরনো মিলে দেশের এখন আটটি বিভাগ। পুরনোগুলোর সার্বিক উন্নয়নের পাশাপাশি নবগঠিত বিভাগগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। সে ধারাবাহিকতায় নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, ১৬ কোটি জনগণের কাছে সেবা পৌঁছে দিতে হলে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।

তিনি আরো বলেন, ঢাকা বিভাগকে ছোট করলে বিভাগীয় অবকাঠামো গড়ে উঠবে, তাতে জনগণের কাছে সেবা পৌঁছানো যাবে খুব দ্রুত। অন্যদিকে স্থানীয় সরকারকে আমরা আরো শক্তিশালী করতে চাই এবং তাদের হাতে ক্ষমতা দিতে চাই। এজন্য ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে না হলে জনগণ সেবা থেকে বঞ্চিত হবে।

Banglabid

বর্তমানে দেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা পরিকল্পনা হাতে নিলে সবাই মাথায় রাখবেন, আগামী ২০ বছর পর কতটা উন্নতি হতে পারে, কত জনসংখ্যা বাড়বে, মানুষের অর্থনৈতিক অবস্থা বাড়বে। সে কথাটা মাথায় রেখে সমস্ত পরিকল্পনা নেওয়া উচিত। কেননা আমাদের মানসিকতা এমন যে, তাৎক্ষনিক যেটা থাকে তা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আমাদের চিন্তাকে আরো স্বচ্ছ এবং সদূরপ্রসারী করতে হবে। তাহলে পরবর্তীতে ঝামেলা কম হবে।

যে কোনো আবাসিক এলাকা কিংবা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে জলাধার এবং বৃষ্টির পানির সংরক্ষণের ব্যবস্থা রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিকের ১১তম দিনের সমাচার

পরবর্তী

হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান হারালো অস্ট্রেলিয়া

পরবর্তী

হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান হারালো অস্ট্রেলিয়া

মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকারটি ছিনতাই হয়নি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT