চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের জোড়া সাফল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতে সাফল্য এনে যে আবহ ছড়িয়েছিল বাংলাদেশ, মিরপুর টেস্টে সেটিতে জল ঢেলে দিচ্ছিলেন মাসভাইরে ও আরভিন। দুজনের জমে ওঠা ১১১ রানের সেই জুটি ভেঙে স্বাগতিক ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়েছেন নাঈম। দ্বিতীয় সেশনে এ অফস্পিনার এনেছেন জোড়া সাফল্য।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার সিরিজের একমাত্র টেস্টে নেমে ৩ উইকেটে ১৫০ রান তুলে চা বিরতিতে গেছে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভাউরে ৬৪ রানে ফিরলেও ৬০ রানে অপরাজিত আছেন ক্রেইগ আরভিন।

শুরুটা হয়েছিল আশাজাগানিয়া। অষ্টম ওভারে কেভিন কাসুজাকে (২) যখন গালিতে নাঈমের ক্যাচ বানালেন আবু জায়েদ।

ধীরগতিতে রান তুলতে থাকা জিম্বাবুয়ে পরে আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়।

ফিরে রান বাড়াতে থাকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই ওভারে সাফল্য আনেন নাঈম। প্রথমে মাসভাউরেকে ফিরতি ক্যাচে ফিরিয়ে ভাঙেন শতরানের জুটি। জিম্বাবুয়ে ওপেনার ৯ চারে ১৫২ বল খেলে ৬৪ রানে সাজঘরে হাঁটা দেন।

তরুণ টাইগার অফস্পিনার নাঈম পরের সাফল্যটি আনেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে বোল্ড করে। ১০ রানে থাকার সময় টেলর রিভার্স সুইপ খেলতে যেয়ে বল টেনে আনেন স্টাম্পে।

Reneta

অধিনায়ক আরভিন ৬০ ও সিকান্দার রাজা ৭ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমবাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT