চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের দায়ে হলিউড মোড়লের ২৩ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২০
বিনোদন
A A

অনেকটা অনুমেয় ছিলো যে, বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন হলিউডের ‘মোড়ল’ খ্যাত প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন! শেষ পর্যন্ত তেমন অনুমান ই সত্যি হলো।

২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং ২০১৩ সালে জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে ৬৭ বছর বয়সী হার্ভেকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত।

এরআগে বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে ধর্ষণ ও আঘাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত ছবি ‘পাল্প ফিকশন’-এর প্রযোজক হার্ভে। সেই সব অভিযোগ আমলে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে দোষী সাভ্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। তখনই জানানো হয়, হার্ভের ৫ থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।

সব বিবেচনা করে ১১ মার্চ সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। আমেরিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে আসেন হার্ভে। সাজা শোনার পর তার কোনো ভাবান্তর ছিলো না। তবে এরআগে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এমন সাজা ঘোষণার বিষয়টিকে মিটু আন্দোলনের সফলতা বলে দেখছেন অনেকে। কারণ এই প্রভাবশালীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠার পরই সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসা শুরু হয়। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

ট্যাগ: প্রযোজকমিটু আন্দোলনলিড বিনোদনহলিউডহার্ভে ওয়েনস্টাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা

পরবর্তী

নেইমারে উড়ল পিএসজি, লিভারপুলকে বিদায় করেছে অ্যাটলেটিকো

পরবর্তী

নেইমারে উড়ল পিএসজি, লিভারপুলকে বিদায় করেছে অ্যাটলেটিকো

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT