চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বন্দ্ব ছাপিয়ে অনুশীলনে ডেম্বেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘চোটে পড়েছেন উসমানে ডেম্বেলে’- ফরাসি তারকাকে নিয়ে গত কয়েক মৌসুমে সংবাদপত্রের নিয়মিত শিরোনাম। তবে চলতি সপ্তাহে তাতে পরিবর্তন এসেছে। এখন খবর, বার্সেলোনায় তার থাকা বা না থাকা নিয়ে নানান জল্পনা-কল্পনার।

চলতি মৌসুমের জুনে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডেম্বেলের। ফরাসি স্টাইকার চুক্তি নবায়ন করে নতুন করে মাঠ কাঁপাবেন নাকি ক্লাব ছাড়বেন- সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় থাকতে হবে। তবে নতুন খবর আলোচনা-সমালোচনা, দ্বন্দ্ব-বিতর্ক ছাপিয়ে মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন বার্সা উইঙ্গার। ফিরেছেন কাতালানদের অনুশীলন ক্যাম্পে।

শুক্রবার মূল স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ডেম্বেলে। কোচ জাভি হার্নান্দেজ অবশ্য চাইছেন বার্সার হয়ে মাঠে নামুক ফরাসি এই তারকা।

কোপা দেল রে’তে অ্যাটলেটিকো ক্লাবের কাছে হারার পর জাভি বলেছেন, ‘এটা (ডেম্বেলের খেলা) ক্লাবের সিদ্ধান্ত। আমরা সবাই এক। আমরা কারও জন্য একতরফা সিদ্ধান্ত নিতে পারি না।’

জানুয়ারির দলবদলে অন্যতম আলোচনায় ডেম্বেলে। ফরাসি তারকাকে পাঁচ বছরের চুক্তিতে ন্যু ক্যাম্পে রাখতে চাইছিল বার্সা। কিন্তু ক্লাব ও তার মধ্যকার চুক্তি নবায়ন আলোচনার সবশেষ প্রক্রিয়াও ভেস্তে গেছে। বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি নয় বার্সা, বাড়ানোর পরিবর্তে উল্টো বেতন কমানোয় নাখোশ ডেম্বেলে।

নেইমার বার্সা ছাড়ার পর সেই শূন্যতা পূরণে ডেম্বেলেকে নিয়ে আসে স্প্যানিশ ক্লাবটি । ২০১৭ সালে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে ডর্টমুন্ড থেকে বার্সায় আসেন ফ্রেঞ্চম্যান। তবে বিশাল অর্থের প্রতিদানে বার্সাকে খুব কমই দিতে পেরেছেন তিনি। প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।

Reneta

চলতি মৌসুমেও সেই চিত্র বদলায়নি। এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে খেলেছেন ১২৯ ম্যাচ। তার পায়ের বল জালের দেখা পেয়েছে মাত্র ৩১ বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিডেম্বেলেনেইমারফরাসিবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT