চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে সেমিফাইনালে লড়ছে ইউরোপের তিন ও লাতিন আমেরিকার একটি দেশ। এদিকে সেমিতে খেলোয়াড়ের সংখ্যায় রেকর্ড গড়েছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। সবমিলে বার্সার ১০ জন খেলোয়াড় বিশ্বকাপে শিরোপার জন্য লড়াই করছেন, যা নতুন রেকর্ড। 

বার্সেলোনার ৮ জন স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম লামিন ইয়ামাল। ইংল্যান্ড ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন ও ফ্রান্সের হুলেস কৌন্ডে এখনও শিরোপার জন্য লড়াই করছেন। ২০১০ সালের সেমিতে সর্বোচ্চ ৮ জন খেলেছিল ক্লাবটির, যা আগের রেকর্ড ছিল।

লা লিগায় বার্সার প্রতিদ্বন্দ্বী আটলেটিকো মাদ্রিদ ৯ জন খেলোয়াড় নিয়ে খুব কাছাকাছিতে দ্বিতীয় স্থানে আছে। তাদের মধ্যে ৫ জনই খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে। তাদের একজন হলেন আটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে।

অন্যদিকে আটলেটিকোর ৪ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন স্পেনের হয়ে, যারা টেক্সাসের আর্লিংটনে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবেন। বুধবার আটলান্টায় হতে চলা সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়তে চলা ইংল্যান্ড দলের স্কোয়াডে রয়েছেন আর্সেনালের ৪ জন। এছাড়া গানারদের ক্লাবে খেলা ফ্রান্সের উইলিয়াম সালিবা এবং স্পেনের ৩ জন আছেন।

আর্সেনালের মিকেল মেরিনো পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে জয়সূচক গোলগুলো করে স্পেনকে শেষ চারে এনেছেন। এর মাধ্যমে এ মিডফিল্ডার ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বদলি নেমে নকআউট পর্বে একাধিক ম্যাচজয়ী গোল করার অনন্য কীর্তি গড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইয়ামালইংল্যান্ডপর্তগালফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবার্সাবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামলিড ২০২৬লিড স্পোর্টসসিমিওনেস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT