চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ হাসিনার নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ করছে পুলিশ: খালেদা জিয়া

চকোর মালিথা চকোর মালিথা
১২:৩৩ অপরাহ্ণ ১৬, জুন ২০১৫
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ আজ শেখ হাসিনার নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ করছে পুলিশ। ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে। এসময় সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ বার কাউন্সিলের ১৩ আগস্টের নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সন।

নোয়াখালীর মানুষের প্রশংসা করে বিএনপি চেয়ারপার্সন বলেন, সারা পৃথিবীর সব জায়গাতেই নোয়াখালীর লোক আছে। এরপর রাজনৈতিক বক্তব্যে বেগম খালেদা জিয়া কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশ আজ হাসিনার নিয়ন্ত্রণে নেই, দেশ আজ পুলিশের নিয়ন্ত্রণে।পুলিশ বলছে যে, তারা এই সরকারকে টিকিয়ে রেখেছে। তারাই সব কিছু করে।তাহলে সেই পুলিশ কি হাসিনা নিয়ন্ত্রণে থাকবে? তারা ফ্রি-স্টাইলে কাজ করবে।’

বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন সব জঙ্গিই আওয়ামীলীগের সৃষ্টি। খালেদা জিয়া বলেন, ‘এই আনসারুল্লাহ এদেরকে বানায় আওয়ামী লীগ। কিছুদিন পরপর যখনই তাদের অবস্থা খারাপ হয়, তখনই বিদেশীদের দেখায় এই আনসারুল্লাহ ধরছি। আমরা না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে। কিন্তু আমরা বলতে চাই, আওয়ামী লীগের সময়ই জঙ্গি এবং বোমাবাজদের উত্থান হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জানে একটা স্বচ্ছ নির্বাচন হলে তাদের কি পরিণতি হবে।ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে। এরআগে ২২ বছর ক্ষমতার বাইরে ছিলো আবারও সেই অবস্থা হবে।আওয়ামী লীগকে অবশ্য নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বিএনপিতে কোন বিভেদ নেই দাবি করেন বেগম খালেদা জিয়া বলেন শিগগিরি মূলদল এবং এন সহযোগী সংগঠনকে পূর্ণগঠন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে ‘বিলিওনিয়ার’ ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী

সম্পদে ইউরোপকে ছাড়ালো এশিয়া

পরবর্তী

সম্পদে ইউরোপকে ছাড়ালো এশিয়া

রোনালদোকে ছাড়াই ইতালিকে হারালো পর্তুগাল

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT