নারী ও শিশু সবার আগে বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ।
তিনি জানান তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।






