চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ঘাতকের ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরের দুই ঘাতক সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। রাত সাড়ে ১২টার পর তাদেরকে ফাঁসিতে  ঝুলানো হয়। 

এর আগে দণ্ডাদেশ রাতেই কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ মারুফ হাসান।

মূলত শনিবার রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পরই ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়।

Banglabid

সাড়ে ১০টার দিকে প্রাণভিক্ষা নাকচের নথি ও ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ নিয়ে যাওয়া হয় কারাগারে।

ফাঁসির মঞ্চ ও জল্লাদের প্রস্তুতি, রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা নাকচ এবং সবধরনের আনুষ্ঠানিকতা শেষ করার ফলে রাতের মধ্যেই চট্টগ্রামের ত্রাস সাকা এবং বুদ্ধিজীবী হত্যায় দায়ী মুজাহিদের ফাঁসি কার্যকর হবে ধারণা করা হচ্ছিল।

রাত নয়টার দিকে সাকা চৌধুরীর স্ত্রী, দুই ছেলে, মেয়েসহ প্রায় ত্রিশ জনের বেশি স্বজন তার সাথে শেষ দেখা করতে কারাগারের ভেতরে যান। পরে দীর্ঘ প্রায় দুই ঘন্টার সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাকার পুত্র হুম্মাম কাদের চৌধুরী তার বাবা প্রাণ ভিক্ষার আবেদন করেননি বলে জানান।

Reneta

ছেলে আলী আহমেদ মাবরুরসহ মুজাহিদের স্বজনদের প্রায় ২৫ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। রাত সোয়া বারটার দিকে বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনার বিষয় নিয়ে মাবরুরও একই দাবি করেন।

এর আগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন দুটি আইন মন্ত্রণালয়ের মতামতসহ সন্ধ্যার পর বঙ্গভবনে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এর কিছুক্ষণ পরই বঙ্গভবনে যান আইন সচিব।

সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া এ দুই নেতা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সেই বিষয়ে জানতে দুই ম্যাজিস্ট্রেট কারাগারের ভেতরে যান। প্রথমে তারা মৌখিক ভাবে দুইজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রাণভিক্ষার কথা জানান। পরে প্রাণভিক্ষার আবেদনের দুটি ফর্ম নিয়ে পূরণ করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন বলে নিশ্চিত করেন কারা কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে অপরাধে সাকার ফাঁসি

পরবর্তী

সাকা চৌধুরী: আটক থেকে ফাঁসি

পরবর্তী

সাকা চৌধুরী: আটক থেকে ফাঁসি

‘সুগম হলো জামায়াত নিষিদ্ধের পথ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT