ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বলেছে পাকিস্তান।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে পাকিস্তান এ পদক্ষেপ নিলো।
বৃহস্পতিবার বিকেলের মধ্যে ইসলামাবাদ থেকে তাকে প্রত্যাহার করতে বলা হয়েছে।
তবে কেনো মৌসুমী রহমানকে বাংলাদেশ ফিরিয়ে নেবে, সে ব্যাপারে ইসলামাবাদ স্পষ্ট করে কিছু জানায়নি।
মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে ঢাকাকে মৌখিকভাবে ইসলামাবাদ বলেছে বলে জানা গেছে।
অবশ্য, মৌসুমী রহমানকে সরকার ঢাকায় ফিরিয়ে আনছে না। তাকে পাকিস্তান থেকে পর্তুগালে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবারের মধ্যে তাকে লিসবনে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হতে পারে।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ফারিনা আরশাদকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বলার কয়েক দিন পর গত ২৩ ডিসেম্বর তাকে প্রত্যাহার করে নেয় ইসলামাবাদ।
এর এক দিন পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ধারাবাহিকভাবে হেনস্তার অভিযোগ আনে।







