ঢাকায় নিযুক্ত পাকিস্তানের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা ফেরত নেওয়া আরশাদ হয়রানির শিকার হয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে এ কারণে দুবার তলব করা হয়েছিল এবং ঢাকায় ওই দূতাবাস কর্মীর প্রতি যে ধরনের আচরণ করা হচ্ছে সে বিষয়ে প্রতিবাদও জানানো হয় ।
পাকিস্তান সরকার বলছে ‘ফারিনা আরশাদকে তথাকথিত জঙ্গিদের সঙ্গে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং সংবাদমাধ্যমে উদ্দেশ্যমূলক ভাবে অনবরত তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
সম্প্রতি পাকিস্তানী এ কূটনীতিকের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগ আনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশের হাতে আটক হওয়া পাকিস্তানে বসবাস করা এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফারিনা আরশাদ বিভিন্ন সময়ে ওই জঙ্গিকে অর্থ দিয়েছে।






