চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের বিবেক নাড়িয়ে দিয়েছে আরিয়ানের ‘উপহার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
বিনোদন
A A

আবেগ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি স্তরের দর্শকদের। কারণ, ভিন্ন ধারার গল্পে সাজানো বিশেষ এই নাটকে রয়েছে মধ্যবিত্ত জীবনের টানাপড়েন আর বৃদ্ধ বাবাকে অবহেলার গল্প।

সিএমভি প্রযোজিত বিশেষ এই নাটকের নাম ‘উপহার’। নির্মাণ করেছেন ‘বড়ছেলে’ খ্যাত মিজানুর রহমান আরিয়ান। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

‘উপহার’ ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর ৮ জুন পর্যন্ত অতিক্রম করেছে প্রায় পৌনে ২৭ লাখ ভিউয়ের ঘর। কমেডির বাইরে গিয়ে সিরিয়াস গল্পের নাটকেও এমন ভিউ হতে পারে- সেটা আবারও প্রমাণ করলেন নির্মাতা-গল্পকার আরিয়ান।

নাটকটির কমেন্ট বক্সে চোখ বোলালে দেখা যাবে, দর্শকদের কণ্ঠে ঝরছে আবেগের বৃষ্টি। বেশিরভাগ মন্তব্য এমন, ‌‌‘কান্না যেন থামছেই না আমার। অনেক ভালো লেগেছে। আসলেই বাবা তুমি সাধারণ হয়েও অসাধারণ, ভালোবাসি বাবা।’

আবার কেউ বলছেন, ‘লকডাউনে থেকে বহুদিন পর বাবা-মায়ের সঙ্গে নাটকটি দেখলাম। একটা নাটক দেখতে বসে একই পরিবারের সবগুলো মানুষের চোখে জল, ভাবা যায়! ধন্যবাদ আরিয়ান ভাই, আমাদের চোখটা আরেকবার খুলে দেওয়ার জন্য।’

গেল কয়েকবছর ধরে উৎসব মানেই টিভি পর্দায় মিজানুর রহমান আরিয়ানের একাধিক চমক। লকডাউন আরোপের ঠিক আগমুহূর্তে তিনি নির্মাণ করেন সিএমভি প্রযোজিত ‘উপহার’।

Reneta

মূলত এটি নির্মাণের পর ঈদ উৎসবের জন্য আর কোনও নাটক নির্মাণ করা হয়নি তার। যে নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর সংখ্যার বিষয়টি ভুলে যান এর নির্মাতা।

আরিয়ান বলেন, ‘‘আমার পরিকল্পনা ছিল ছয়টি কাজ করবো গেল ঈদে। ‘উপহার’ দিয়ে শুরু করলাম। লকডাউনের কারণে বাকি কাজগুলো আর করা হলো না। এখন মনে হচ্ছে, না করে ভালোই করেছি। ভালো কাজ একটি করাই উত্তম।’’

কিন্তু ঈদে তো সাধারণত কমেডি ঘরানার নাটক বেশি চলে। পাশাপাশি চলে রোমান্টিক। অথচ আরিয়ানের ‘উপহার’ সাজানো হয়েছে একজন অসহায় বাবা এবং ছেলে ও ছেলের বৌয়ের গল্প দিয়ে। ঈদ নাটকের মধ্যে যে নাটকটি জনপ্রিয়তা ও প্রশংসার ভোটে এখনও এগিয়ে আছে সবচেয়ে। রহস্য কী?

এর গল্পকার ও নির্মাতা আরিয়ান বলেন, ‘প্রথমত দর্শক আসলে ভাবতেই পারেনি নাটকটির শেষটা এভাবে হবে! এই ধাক্কাটা আমি দিতে চেয়েছি। এবং মনে হচ্ছে সেটা পেরেছি। পজেটিভ বিষয়, কাজটি দেখে মিডিয়ার প্রচুর মানুষ আমাকে ফোন করছেন। প্রশংসা করছেন। এটা আমার জন্য অনেক প্রশান্তির বিষয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সত্যিই আমি অভিভূত।’

আরিয়ান জানান, এ পর্যন্ত তিনি অনেক নাটক বানিয়েছেন। বেশিরভাগই জনপ্রিয়তা পেয়েছে। তবে এরমধ্যে মাত্র ২/৩টি নাটক থেকে তিনি পেয়েছেন শতভাগ পজেটিভ প্রশংসা। সেই তালিকায় এবার যুক্ত হলো ‌‘উপহার’। যে নাটকটির জন্য তিনি এখনো কোনও নেতিবাচক মন্তব্য পাননি।

এদিকে ‘উপহার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, গান আর নাটক, যাই হোক- মানের বিষয়ে সিএমভি বরাবরই সচেতন। মিজানুর রহমান আরিয়ানের কাজের মধ্যেও আমরা সেই প্রতিচ্ছবি পেয়েছি। আমরা একসঙ্গে বেশকটি কাজ করেছি। তারমধ্যে সেরা উপহার হয়ে থাকবে ‘উপহার’। কারণ, নাটকটি প্রতিটি দর্শকের বিবেককে নাড়া দিয়েছে। এমন কাজ আমরা আরও উপহার দিতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতআরিয়ানঈদ নাটকনাটকনিশোবড়ছেলেমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT