বিনোদন

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

শুক্রবার চ্যানেল আইতে বিশেষ টেলিছবি ‘তোমায় দিলাম ছুটি’

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা ও ইয়াশ-সুনেরাহের জুটি দেখা গেল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা এই ছবি তে হাকিম-ছন্দা ও ইয়াশ-সুনেরাহের জুটি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘তোমায় দিলাম ছুটি’ প্রচার হবে আগামী শুক্রবার (১৪ আগস্ট)।

টেলিফিল্মটিতে হাকিম ও ছন্দা ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল, আবুল হায়াতসহ আরও অনেকে।

হাকিম-ছন্দা ও ইয়াশ-সুনেরাহ দীর্ঘদিন পর দেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় প্রসঙ্গে এর আগে গোলাম ফরিদা ছন্দা জানান, হাকিমের সঙ্গে কাজ করে তার ভীষণ ভালো লেগেছে। অন্যদিকে আজিজুল হাকিমও পুরোনো সহশিল্পীর সঙ্গে আবারও কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘তোমায় দিলাম ছুটি’ প্রচার হবে আগামী শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে। দীর্ঘদিন পর জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শক।

বিষয়:আজিজুল হাকিম আবুল হায়াত ইয়াশ রোহান গোলাম ফরিদা ছন্দা চ্যানেল আই ছন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…