১ জুলাই সোমবারের অধিবেশনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বক্তৃতা শুরু করেন। তিনি বলতে শুরু করার সাথে সাথেই মোদী আসন ছেড়ে লোকসভা থেকে বেরিয়ে যান। চুপ না হয়ে মহুয়া মৈত্র বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘‘প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান। দয়া করে শুনে যান। ভয় পাবেন না! আমার কেন্দ্রে ২ বার এসেছেন। এ বার তো আমার কথা শুনে যান!’’








