চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের শিশুর বিরুদ্ধে জমি দখলের মামলা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

তিন বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে জমি দখল ও সম্পত্তি চুরির মামলা করেছে পাকিস্তানের পুলিশ। কোনো প্রত্যন্ত গ্রামে নয় এই ঘটনা ঘটেছে দেশটির রাজধানী ইসলামাবাদে।

ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনের পুলিশ একটি স্থাপনার জায়গা দখল এবং সম্পত্তি চুরির অভিযোগে ফৌজদারি আইনে ওই শিশুর বিরুদ্ধে এ মামলা করে। গ্রেফতার করা না হলেও শিশুটির পরিবার আদালতে আগাম জামিনের আবেদন করেছে।

আদালত পাকিস্তান পুলিশের এমন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে ব্যাখ্যা চেয়েছে। এ ছাড়া ওই শিশুকে গ্রেপ্তার বা কোনো প্রকার হয়রানি না করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ স্টেশনের কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাকে তাদের অবস্থান ব্যাখা করতে সমন জারি করেছে দেশটির আদালত।

পাকিস্তানে শিশুর বিরুদ্ধে এমন ঘটনা নতুন নয়। গত বছর লাহোর পুলিশ নয় মাসের এক শিশুর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করে। দেশটির পুলিশের বিরুদ্ধে উচ্চমাত্রায় সব বিভাগেই দুর্নীতি ও অদক্ষতার নানা অভিযোগ রয়েছে। এমনকি সন্ত্রাস দমনে গঠিত ‘রেঞ্জার্স’ নামের এলিটফোর্সের বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে হত্যাসহ নানা অভিযোগে দাবি উঠেছে বাহিনীটিকে জবাবদিহিতার আওতায় আনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানশিশু অধিকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলামী বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা

পরবর্তী

স্মার্টফোনে করা যাবে গ্রাফিক্স ডিজাইন

পরবর্তী

স্মার্টফোনে করা যাবে গ্রাফিক্স ডিজাইন

চেলসির মতোই ঘোর দুঃসময়ে ম্যানচেস্টার ইউনাইটেড

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT