ফুটবল

তিন পয়েন্ট নিয়েই ফিরল জিদানের রিয়াল

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান মাত্র দুই, লিগ টাইটেল উদ্ধার করতে হলে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যর্থতা যেমন চাইতে হবে, সঙ্গে ঠিকঠাক করে যেতে হবে নিজেদের কাজটা। তিন মাস বিরতির পর লিগে ফিরে দারুণ জয়ে সেটা ভালোভাবেই শুরু করল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

আগের রাতে মায়োর্কাকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে লিওনেল মেসিদের বার্সেলোনা। পরের রাতে ঘরের মাঠে এইবারকে ৩-১ ব্যবধানে হারিয়ে তাদের পিছু ধাওয়া অব্যাহত রাখল সার্জিও রামোসদের রিয়াল।

এই জয়ে ২৮ ম্যাচে রিয়াল ৫৯ পয়েন্টে টেবিলের দুইয়ে থাকল। বার্সেলোনা সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে।

রিয়ালের তিন গোলের সবকটি এসেছে প্রথমার্ধে। আক্রমণাত্মক শুরুর পর ম্যাচের চতুর্থ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। টনি ক্রুস গোল এনে দেন।

পরের গোলটি রামোসের। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন বার্নাব্যুর রাজাদের অধিনায়ক।

সাত মিনিট বাদে আরেক অভিজ্ঞ মার্সেলো তৃতীয় গোলটি আনেন। বিরতি থেকে ফিরে অতিথিদের পেদ্রো বিগাস এক গোল শোধ করে দিলেও লড়াইয়ে ফিরতে পারেনি এইবার।

জিদানের জন্য দিনটি ছিল বিশেষ। ফরাসিদের বিশ্বকাপজয়ী মহাতারকা রিয়ালের মাত্র তৃতীয় কোচ হিসেবে দুইশতম ম্যাচে দায়িত্ব সামলালেন। পেলেন কাঙ্ক্ষিত জয়ও।

বিষয়:ক্রুস জিদান মার্সেলো রামোস রিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…