ক্রিকেট

তিন ধাক্কার পর দুশ্চিন্তায় ব্যাটিং

বাংলাদেশের ক্রিকেটাররা রান আউটের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছেন, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩ চারে ৬ বলে ১৩ করে আউট তামিম ইকবাল। অধিনায়কের দেখানো পথে দ্রুতই ফিরলেন রানের খাতা খুলতে না পারা সাকিব আল হাসান। লিটন দাসকে যখন থিতু মনে হচ্ছিল, ৪২ বলে ২৫ রানের ইনিংসটা দিলেন জলাঞ্জলি।

১২ ওভারে ৫২ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ায় বাংলাদেশ ড্রেসিংরুমে দুশ্চিন্তার মেঘ। মুশফিকুর রহিমের সঙ্গে মোসাদ্দেক হোসেন চেষ্টা চালাচ্ছেন ইনিংস মেরামতের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম। দলে দুই পরিবর্তন। অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। মিডলঅর্ডারে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিষয়:তামিম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মিরাজ মুশফিক মোস্তাফিজ মোসাদ্দেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…