বিনোদন

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব: ছয় নির্মাতার ছবি

তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে...

ছয় নির্মাতার ছবি, তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ছয় নির্মাতার ছবি, যারা বিভিন্ন চলচ্চিত্রের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট এর আয়োজনে নারী চলচিত্র নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে তিন দিনব্যাপী ‘জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১’।

শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এম পি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন ও চ্যানেল আইয়ের কর্মকর্তা রাজু আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতার হাত ধরেই এদেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের স্বর্ণালী সময় ফিরিয়ে আনার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি শিল্পীকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সমাজ ও জীবনের কথা বলে। দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরী।

নারী নির্মাতারাও যাতে আরো চলচ্চিত্রমুখী হয় সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী।

ভবিষ্যতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে নারী চলচ্চিত্র নির্মাতাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের নারীদের সাফল্য ও জয়গাথা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

উৎসবের উদ্বোধনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার, শাহনেওয়াজ কাকলী ও নানজিবা খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে শুধু নারী নির্মাতাদের ছবি। কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ এবং নানজিবা খানের ‘দ্য আনওয়ান্টেড টুইন’ সিনেমা।

চলচ্চিত্র উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে।

বিষয়:উৎসর্গ নারগিস আক্তার মৌসুমী রাবেয়া খাতুন শাহনেওয়াজ কাকলী শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…